শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ফেব্রুয়ারির প্রথম ৮ দিনেই এলো এক বিলিয়ন ডলার রেমিট্যান্স

  |   সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   232 বার পঠিত

ফেব্রুয়ারির প্রথম ৮ দিনেই এলো এক বিলিয়ন ডলার রেমিট্যান্স

বাংলাদেশ অর্থনীতিচলতি ফেব্রুয়ারি মাসের শুরুতেই দেশে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। মাসটির প্রথম আট দিনে দেশে এসেছে ১০৩ কোটি ২০ লাখ বা ১ দশমিক ০৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে প্রবেশ করেছে প্রায় ১২ কোটি ৯০ লাখ ডলার।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানান। তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথম আট দিনে প্রবাসীরা যে পরিমাণ অর্থ পাঠিয়েছেন, তা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। গত বছর একই সময়ে দেশে এসেছিল ৬৭ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহ স্পষ্টভাবে বেড়েছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৪৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এই অঙ্ক আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৩ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহও বেশ শক্তিশালী রয়েছে। জানুয়ারি মাসে দেশে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।

এর আগে ডিসেম্বরে দেশে এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার রেমিট্যান্স। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের একক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়। নভেম্বর মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

এছাড়া অক্টোবর ও সেপ্টেম্বর মাসে দেশে এসেছে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আগস্ট ও জুলাই মাসে রেমিট্যান্স প্রবাহ ছিল যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।

সার্বিকভাবে, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, এটি দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে অর্জিত সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
advertisement

Posted ৫:৩৫ অপরাহ্ণ | সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

February 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
28 

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com