
| বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 311 বার পঠিত

ব্যাংকিং খাতে পরিবর্তনের ধারাবাহিকতায় ‘স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.’-এর নাম পরিবর্তন করে ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.’ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি)-১ এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার থেকেই তফসিলি ব্যাংকের তালিকায় ব্যাংকটি ইংরেজিতে ‘Standard Islami Bank PLC.’ নামে অন্তর্ভুক্ত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের স্বাক্ষরিত বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে এ নাম পরিবর্তন কার্যকর করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৯৭২ সালের বাংলাদেশ ব্যাংক অর্ডারের ৩৭ (২) (সি) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ব্যাংকটির নাম পরিবর্তন করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি থেকেই নতুন নাম কার্যকর হিসেবে গণ্য হবে। এ বিষয়ে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের প্রয়োজনীয় নির্দেশনাও পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এর আগেও ব্যাংকটির করপোরেট কাঠামোতে পরিবর্তন আনা হয়েছিল। ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ‘স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড’ থেকে নাম পরিবর্তন করে ‘স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি’ করা হয়। সর্বশেষ পরিবর্তনের মাধ্যমে ইসলামী ব্যাংকিং কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংহত করার লক্ষ্যেই নতুন নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Posted ১০:৫৭ পূর্বাহ্ণ | বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


