
| রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 150 বার পঠিত

দেশের বেসরকারি খাতের শীর্ষ ব্যাংকগুলোর একটি প্রাইম ব্যাংকে শীর্ষ ব্যবস্থাপনায় পরিবর্তন আসছে। ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান ও. রশিদ পদত্যাগ করেছেন। ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৫৮৯তম সভায় তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে আগামী ৩১ মার্চ থেকে এটি কার্যকর হবে।পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে আইনি বাধ্যবাধকতার অংশ হিসেবে রোববার (১৫ফেব্রুয়ারি) বিনিয়োগকারীদের এই তথ্য জানিয়েছে ব্যাংকটি।
পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ এপ্রিল থেকে ব্যাংকের বর্তমান অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল রহমান ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত প্রাইম ব্যাংক ২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। গত বছরের জানুয়ারি–সেপ্টেম্বর সময়ে ব্যাংকটির নিট মুনাফা হয়েছে ৬২৯ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের ৪৯৫ কোটি টাকার তুলনায় ২৭ শতাংশ বেশি। বর্তমানে ব্যাংকটির শেয়ারের বাজারদর প্রায় সাড়ে ৩৫ টাকা।

Posted ১:১২ অপরাহ্ণ | রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


