শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ডিজিটাল ব্যাংক লাইসেন্সে তাড়াহুড়া নয়, বোর্ড সভা স্থগিতের আহ্বান ব্যাংক কর্মকর্তাদের

  |   সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   188 বার পঠিত

ডিজিটাল ব্যাংক লাইসেন্সে তাড়াহুড়া নয়, বোর্ড সভা স্থগিতের আহ্বান ব্যাংক কর্মকর্তাদের

নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলমান অবস্থায় ডিজিটাল ব্যাংকের লাইসেন্স অনুমোদন সংক্রান্ত কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভা স্থগিত রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। সংগঠনটির নেতারা বলছেন, এত গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি আরও গভীরভাবে পর্যালোচনা করা প্রয়োজন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি এ কে এম মাসুম বিল্লাহসহ অন্যান্য কর্মকর্তারা এ দাবি জানান।

কাউন্সিল নেতারা বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর নতুন সরকার গঠন ও নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এমন পরিস্থিতিতে স্বল্প নোটিশে ১৬ ফেব্রুয়ারি জরুরি বোর্ড সভা আহ্বান করা হয়েছে, যেখানে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদানের বিষয়টি আলোচ্যসূচিতে রয়েছে বলে জানা গেছে।

সংবাদ সম্মেলনে নেতারা মনে করেন, ডিজিটাল ব্যাংক অনুমোদনের মতো বড় সিদ্ধান্তে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং বিস্তৃত আলোচনার প্রয়োজন রয়েছে। লাইসেন্স প্রদানের ক্ষেত্রে সম্ভাব্য স্বার্থের সংঘাত এড়াতে নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি বলেও তারা উল্লেখ করেন। নীতিনির্ধারণী পর্যায়ে ব্যক্তিগত পরিচয় বা প্রভাব থাকলে তা খতিয়ে দেখার আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, বিদ্যমান আইন ও বিধিমালা অনুযায়ী ব্যাংকের মালিকানা কাঠামো এবং শেয়ার ধারণ সংক্রান্ত বিষয়গুলো যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন। রাজনৈতিক অন্তর্বর্তী সময়ে বড় ধরনের আর্থিক নীতিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের ওপরও গুরুত্বারোপ করেন তারা।

কাউন্সিলের তথ্যমতে, বর্তমানে দেশে ৬১টি তফসিলি ব্যাংকসহ বহু আর্থিক প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে। একই সঙ্গে খেলাপি ঋণের উচ্চহার ও কিছু ব্যাংকের তারল্য সংকটের বিষয় বিবেচনায় রেখে নতুন ডিজিটাল ব্যাংক অনুমোদনের আগে এর প্রয়োজনীয়তা, সম্ভাব্য প্রভাব ও ঝুঁকি গভীরভাবে মূল্যায়নের আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রদান প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রাখা, ১৬ ফেব্রুয়ারির জরুরি পর্ষদ সভা পুনর্বিবেচনা এবং বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানানো হয়।

নেতারা বলেন, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং আর্থিক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। স্বচ্ছ ও অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এ ক্ষেত্রে আস্থা আরও সুদৃঢ় করবে বলে তারা আশা প্রকাশ করেন।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
advertisement

Posted ৭:১৬ অপরাহ্ণ | সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

February 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
28 

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com