
| মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 292 বার পঠিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে মো. আমিনুর রহমানের নিয়োগ অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের আলোকে আইডিআরএ এক চিঠির মাধ্যমে গত ১৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এ অনুমোদন দেয়।
অনুমোদন অনুযায়ী, গত ২৯ জানুয়ারি ২০২৬ থেকে আগামী ৭ আগস্ট ২০২৮ পর্যন্ত তিনি প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

Posted ৮:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


