শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১২% নগদ লভ্যাংশ ঘোষণা

  |   মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   169 বার পঠিত

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১২% নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসি ২০২৫ সালের সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর পরিচালনা পর্ষদ এ ঘোষণা দেয়।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বোর্ড সভায় লভ্যাংশ প্রস্তাব অনুমোদিত হয় বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

কোম্পানিটির আর্থিক ফলাফলে দেখা যায়, আলোচ্য বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৩৪ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ৩ টাকা ১৩ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৭ টাকা ৩৫ পয়সা।

লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৩০ মার্চ সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করা হবে। এ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ মার্চ।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ১০:২০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

February 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
28 

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com