শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রমজানে বীমা কোম্পানির অফিস সময়সূচি ঘোষণা

  |   মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   218 বার পঠিত

রমজানে বীমা কোম্পানির অফিস সময়সূচি ঘোষণা

পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে দেশের বীমা খাতের অফিস সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সঙ্গে সামঞ্জস্য রেখে এই নতুন সময় নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) থেকে বীমা কোম্পানিগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, রমজান মাসে সকল বীমা করপোরেশন, বীমা কোম্পানি এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহ সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া জোহরের নামাজের জন্য দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতির ব্যবস্থা রাখা হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ১ রমজান ১৪৪৭ হিজরি থেকে এই সময়সূচি কার্যকর হবে। পবিত্র রমজান মাস শেষ হলে অফিস সময়সূচি আবার আগের নিয়মে ফিরে যাবে।

আইডিআরএ’র উপসচিব ও পরিচালক বিশ্বজিত কুমার পাল স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নতুন সময়সূচি যথাযথভাবে অনুসরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
advertisement

Posted ৫:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

February 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
28 

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com