শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম এমডি নাবিল মুস্তাফিজুর রহমান

  |   মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   242 বার পঠিত

সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম এমডি নাবিল মুস্তাফিজুর রহমান

রাষ্ট্রীয় মালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন নাবিল মুস্তাফিজুর রহমান। নতুনভাবে একীভূত হওয়া এই শরিয়াহভিত্তিক ব্যাংকটির প্রথম এমডি হিসেবে তিন বছরের চুক্তিতে দায়িত্ব পালন করবেন তিনি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ব্যাংক সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তার নিয়োগ অনুমোদন দেয়।

তিন দশকের বেশি সময় ধরে ব্যাংক খাতে কাজ করা নাবিল মুস্তাফিজুর রহমান সর্বশেষ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)-এ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে কর্মরত ছিলেন। ২০২৪ সালের অক্টোবরে তিনি ইউসিবিতে যোগ দেন।

এর আগে তিনি হাবিব ব্যাংক লিমিটেড (এইচবিএল) বাংলাদেশে কান্ট্রি চিফ রিস্ক অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে ইউসিবিতে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে যোগ দিয়ে ২০২০ সালে পদোন্নতি পান এবং ঝুঁকি ব্যবস্থাপনা, ইসলামিক ব্যাংকিং ও ট্রানজেকশন ব্যাংকিং তদারকির দায়িত্ব পালন করেন।

ইউসিবিতে যোগদানের পূর্বে তিনি ব্র্যাক ব্যাংকে ডিএমডি ও চিফ রিস্ক অফিসার পদে ছিলেন। কর্পোরেট, রিটেইল ও এসএমই ব্যাংকিংয়ের ক্রেডিট রিস্ক ব্যবস্থাপনায় তার বিশেষ দক্ষতা রয়েছে। পাশাপাশি বৃহৎ প্রকল্প অর্থায়ন (প্রজেক্ট ফিন্যান্স), স্ট্রাকচার্ড ফিন্যান্স, কালেকশন ও ইমপেয়ার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট, অপারেশনাল রিস্ক এবং ইনফরমেশন সিকিউরিটি ক্ষেত্রেও অভিজ্ঞতা অর্জন করেছেন। ইসলামি ব্যাংকিংয়েও রয়েছে তার বাস্তব অভিজ্ঞতা।

নাবিল মুস্তাফিজুর রহমান আইবিএ থেকে স্নাতক সম্পন্ন করেন। ১৯৯৩ সালে ফিন্যান্স ও ম্যানেজমেন্ট সায়েন্সে এমবিএ ডিগ্রি অর্জনের পর হংকংয়ে তার পেশাজীবন শুরু হয়।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
advertisement

Posted ৩:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

February 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
28 

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com