শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিআইএ প্রেসিডেন্ট সাঈদ আহমেদ এমপি নির্বাচিত হওয়ায় বিআইএফ’র ফুলেল শুভেচ্ছা

  |   বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   168 বার পঠিত

বিআইএ প্রেসিডেন্ট সাঈদ আহমেদ এমপি নির্বাচিত হওয়ায় বিআইএফ’র ফুলেল শুভেচ্ছা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)’র প্রেসিডেন্ট সাঈদ আহমেদ এমপিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)। রাজধানীতে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে এই শুভেচ্ছা বিনিময় করা হয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিআইএ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য নির্বাহীদের সংগঠন বিআইএফ’র নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানান। এ সময় বীমা খাতের উন্নয়ন, নীতি-সহায়তা এবং শিল্পের অগ্রগতিতে সমন্বিত উদ্যোগ জোরদারের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইএফ’র প্রেসিডেন্ট ও বিআইএ’র কার্যনির্বাহী সদস্য এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বিএম ইউসুফ আলী।

এছাড়া বিআইএফ’র ভাইস প্রেসিডেন্ট ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী আবুল কালাম আজাদ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. কাজিম উদ্দিন এবং বিআইএফ’র সেক্রেটারি জেনারেল ও সেনা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী বিগ্রেডিয়ার জেনারেল মো. শফিক শামীম পিএসসি (অব.) উপস্থিত ছিলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী এবং বিআইএ’র নির্বাহী সদস্য এস এম নুরুজ্জামান, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. নূরে আলম সিদ্দিকী, ফাইন্যান্স সেক্রেটারি মুন্সী মো. মনিরুল আলম।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক ও রিপাবলিক ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ড. একেএম সারোয়ার জাহান জামীল, অফিস সেক্রেটারি ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী আবদুল মতিন সরকার, নির্বাহী সদস্য ও এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. ইমাম শাহীন, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কাজী মোকাররম দস্তগীর উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও অংশ নেন ঢাকা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী বায়েজিদ মুজতবা সিদ্দিকী, সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মুহাম্মদ নুরুল আলম চৌধুরী, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী চৌধুরী গোলাম ফারুক এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. সামছুল আলম।

বীমা শিল্পের অগ্রযাত্রায় সাঈদ আহমেদ এমপির নেতৃত্ব ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন আশাবাদ ব্যক্ত করেন বিআইএফ নেতারা।

 

প্রতিদিনের অর্থনীতি/ডেস্ক
Facebook Comments Box
advertisement

Posted ৬:৩১ অপরাহ্ণ | বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

February 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
28 

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com