শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ব্যক্তিগত কারণে এমডি পদে যোগ দিচ্ছেন না নাবিল মুস্তাফিজুর রহমান

  |   বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   191 বার পঠিত

ব্যক্তিগত কারণে এমডি পদে যোগ দিচ্ছেন না নাবিল মুস্তাফিজুর রহমান

নিয়োগের মাত্র দুই দিনের মাথায় সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে দায়িত্ব গ্রহণে অপারগতা জানিয়েছেন নাবিল মুস্তাফিজুর রহমান। ব্যক্তিগত কারণ উল্লেখ করে তিনি চেয়ারম্যান বরাবর লিখিতভাবে সিদ্ধান্তের কথা জানান।

গত ১৫ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাকে তিন বছরের চুক্তিতে এমডি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। তবে ১৭ ফেব্রুয়ারি পাঠানো এক চিঠিতে তিনি দায়িত্ব না নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ফলে নিয়োগ কার্যকর হওয়ার আগেই পদটি শূন্য রয়ে গেল।

ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, নাবিল মুস্তাফিজুর রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব গ্রহণে অসম্মতি জানিয়েছেন। যেহেতু নিয়োগটি অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছিল, তাই নতুন এমডি নিয়োগের বিষয়ে পরবর্তী সিদ্ধান্তও মন্ত্রণালয়ই নেবে।

ব্যাংক খাতে ঋণ জালিয়াতির ঘটনায় কয়েকটি শরিয়াহভিত্তিক ব্যাংক বড় ধরনের তারল্য সংকটে পড়ে। সেই প্রেক্ষাপটে পাঁচটি ব্যাংক-এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক- কে একীভূত করে গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
advertisement

Posted ৬:০৬ অপরাহ্ণ | বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

February 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
28 

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com