
| বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 181 বার পঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজে নিজের অংশীদারিত্ব বাড়াতে ১ কোটি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন কোম্পানিটির চেয়ারম্যান আজিজ মোহাম্মদ ভাই। বর্তমান বাজারদরে এই বিনিয়োগের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ১৫৫ কোটি টাকা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বাজার থেকে উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার কেনার এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ সংক্রান্ত ঘোষণা ডিএসইর ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ধাপে ধাপে ১ কোটি শেয়ার সংগ্রহ করবেন আজিজ মোহাম্মদ ভাই। শেয়ারগুলো ব্লক মার্কেটের মাধ্যমে কেনা হবে বলে উল্লেখ করা হয়েছে।

Posted ২:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


