শিরোনাম >>
শিরোনাম >>

আল-আরাফাহ ইসলামী ব্যাংক মুদারাবা পারপেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা

  |   মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট

আল-আরাফাহ ইসলামী ব্যাংক মুদারাবা পারপেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা
Share

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি’র মুদারাবা পারপেচুয়াল বন্ডের জন্য মুনাফা বা কুপন রেট ঘোষণা করা হয়েছে। বন্ডটির ইউনিটধারীরা ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য বছরে ১০ শতাংশ হারে মুনাফা পাবেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার (২২ ডিসেম্বর) অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির সভায় আলোচ্য সময়ের জন্য এই কুপন রেট অনুমোদন দেওয়া হয়। বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

ডিএসই সূত্রে আরও জানা যায়, ঘোষিত সময়কালের জন্য আল-আরাফাহ ইসলামী ব্যাংক মুদারাবা পারপেচুয়াল বন্ডের ইউনিটধারীরা নির্ধারিত ১০ শতাংশ হারে রিটার্ন বা মুনাফা পাবেন। তবে এ মুনাফা প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে কোনো রেকর্ড তারিখ ঘোষণা করা হয়নি।

এদিকে কুপন রেট ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার বন্ডটির লেনদেনে কোনো মূল্যসীমা (সার্কিট ব্রেকার) প্রযোজ্য থাকছে না।

 

প্রতিদিনের ‍অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:৫৮ পিএম | মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com