রাষ্ট্রায়ত্ত দুই জ্বালানি কোম্পানিতে নতুন চেয়ারম্যান নিয়োগ

প্রতিদিনের অর্থনীতি   |   মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট

রাষ্ট্রায়ত্ত দুই জ্বালানি কোম্পানিতে নতুন চেয়ারম্যান নিয়োগ
Share

রাষ্ট্রায়ত্ত জ্বালানি খাতের শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি—ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স লিমিটেড এবং যমুনা অয়েল কোম্পানি লিমিটেড—এর পরিচালনা পর্ষদে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর মাধ্যমে পৃথক ঘোষণায় এ তথ্য জানানো হয়।

ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ওয়াসিম জাব্বার। তিনি বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব। তার নিয়োগ ৫ মার্চ ২০২৬ থেকে কার্যকর হয়েছে।

অন্যদিকে, যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন মো. আরফানুল হক। তিনি বর্তমানে পেট্রোবাংলা-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

কোম্পানি সূত্রে জানা গেছে, এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্সেস ডিভিশন (ইএমআরডি) এর ৫ মার্চ ২০২৬ তারিখের চিঠি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর ৮ মার্চ ২০২৬ তারিখের চিঠির ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৬:৩৩ পিএম | মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com