প্রতিদিনের অর্থনীতি | মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ | প্রিন্ট
চলতি মার্চ মাসের প্রথম ২৩ দিনে দেশে উল্লেখযোগ্য পরিমাণ প্রবাসী আয় এসেছে। এ সময়ে প্রবাসীরা মোট প্রায় ২ দশমিক ৮৩ বিলিয়ন মার্কিন ডলার (২৮২ কোটি ৮০ লাখ ডলার) রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) প্রায় ৩৪ হাজার ৫০২ কোটি টাকা।
মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক-এর নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২৬৩ কোটি ৩০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছরের একই সময়ে ১৯ কোটি ৫০ লাখ ডলার বা প্রায় ২ হাজার ৩৭৯ কোটি টাকা বেশি এসেছে।
এর আগে, ফেব্রুয়ারি মাসে দেশে রেমিট্যান্স আসে ৩.০২ বিলিয়ন ডলার (৩০২ কোটি ডলার), যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৭ হাজার কোটি টাকা। আগের বছরের ফেব্রুয়ারির তুলনায় ওই মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৯.৫ শতাংশ।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ২,৫২৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১৯.৭০ শতাংশ বেশি।
Posted ১০:৩৮ পিএম | মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity