আকিজ ফুডের ৫০০ কোটি টাকার জিরো কুপন বন্ডে বিএসইসি অনুমোদন

প্রতিদিনের অর্থনীতি   |   বুধবার, ২৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট

আকিজ ফুডের ৫০০ কোটি টাকার জিরো কুপন বন্ডে বিএসইসি অনুমোদন
Share

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর ৫০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে।

বুধবার অনুষ্ঠিত কমিশনের ১০০৪তম সভায়, চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ-এর সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুমোদিত বন্ডটি আনসিকিউরড, নন-কনভার্টেবল ও ফুললি রিডিমেবল। এর মেয়াদ হবে সর্বনিম্ন ৬ মাস থেকে সর্বোচ্চ ৫ বছর।

বিএসইসি সূত্রে জানা গেছে, বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তিদের কাছে ইস্যু করা হবে। প্রতি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা।

এ বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করবে সেনা ইন্স্যুরেন্স পিএলসি এবং ফান্ড এরেঞ্জার হিসেবে রয়েছে নর্থ স্টার ইনভেস্টমেন্টস (বিডি) লিমিটেড।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
বিষয় :
Share
advertisement

Posted ৪:৪৬ পিএম | বুধবার, ২৫ মার্চ ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com