দ্বিতীয় প্রান্তিকে অগ্রণী ইন্স্যুরেন্সের আয় বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট

দ্বিতীয় প্রান্তিকে অগ্রণী ইন্স্যুরেন্সের আয় বেড়েছে
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স  পিএলসি ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) এবং প্রথম ছয় মাসের (জানুয়ারি-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস), পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৩৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৪ পয়সা।

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ৫০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৮ পয়সা।

একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (কনসোলিডেটেড এনওসিএফপিএস) বেড়ে হয়েছে ৩৫ পয়সা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ১১ পয়সা।

এছাড়া, ২০২৬ সালের ৩০ জুন তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (কনসোলিডেটেড এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ৯২ পয়সা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ১৯ টাকা ৪২ পয়সা। ফলে ছয় মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্যও বৃদ্ধি পেয়েছে।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:১০ এএম | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com