লোকসানের মধ্যেও ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা আলহাজ টেক্সটাইল মিলসের

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট

লোকসানের মধ্যেও ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা আলহাজ টেক্সটাইল মিলসের
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে আলোচ্য বছরে কোম্পানিটি লোকসানে পড়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। আগের অর্থবছরে একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১০ টাকা ৭ পয়সা।

এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ৩ টাকা ৭৬ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ঋণাত্মক ২ টাকা ৫৮ পয়সা।

৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৩৮ পয়সা।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ সেপ্টেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ আগস্ট।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৭:৫১ এএম | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com