
| বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 246 বার পঠিত

আজ ২৪ ডিসেম্বর বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি. (বিজিআইসি)-এর চেয়ারম্যান তওহিদ সামাদের সহধর্মিণী রুখসানা সামাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী।
দিবসটি উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় বিজিআইসি’র প্রধান কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। মিলাদ মাহফিলে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত ও চিরশান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
রুখসানা সামাদ ২০১৯ সালের ২৪ ডিসেম্বর ৬৮ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি ছিলেন একজন স্নেহশীল ও মানবিক মানুষ এবং সমাজে সম্মানিত ব্যক্তিত্ব।
বিজিআইসি পরিবার মরহুমার আত্মার শান্তি কামনায় পরম করুণাময়ের দরবারে দোয়া করেছেন।

Posted ৯:২৪ অপরাহ্ণ | বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


