২০৭ কোটি টাকার মামলায় ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যান নজরুল ৫ দিনের রিমান্ডে

  |   বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট

২০৭ কোটি টাকার মামলায় ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যান নজরুল ৫ দিনের রিমান্ডে
Share

ক্ষমতার অপব্যবহার, মানিলন্ডারিং ও ২০৭ কোটি টাকায় দুর্নীতির অভিযোগে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বংশাল এলাকা থেকে দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেপ্তার করে। পরে তাকে সিনিয়র মহানগর স্পেশাল জজ আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়।

আদালত আসামিপক্ষের জামিন আবেদন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর নজরুল ইসলামকে দুদকের প্রধান কার্যালয়ে নেওয়া হয়, যেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তা।

দুদকের কর্মকর্তা জানান, নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলায় প্রতিষ্ঠানের অনুকূলে জমি ও ভবন ক্রয়ে অর্থ আত্মসাৎ করে মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, আসামিরা যোগসাজশে প্রতিষ্ঠানটির নামে ৩৩.৫৬ শতাংশ জমি ও ভবন ২০৭ কোটি ৩৬ লাখ টাকায় ক্রয়ের কথা বলে ৪৫ কোটি টাকা আত্মসাৎ করে স্বার্থসংশ্লিষ্ট ও অজ্ঞাত ব্যক্তিদের নামে স্থানান্তর করেছেন। এতে তারা মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ অনুযায়ী অপরাধ করেছেন।

এর আগে গত ৩১ জুলাই একই ঘটনায় দুদক ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। সংস্থার উপপরিচালক সৈয়দ আতাউল কবির বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় আসামিদের মধ্যে রয়েছেন— সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, তার স্ত্রী ও মেঘনা ব্যাংকের সাবেক পরিচালক তাসলিমা ইসলাম, সাবেক এমডি মো. হেমায়েত উল্লাহ, সাবেক পরিচালক আলহাজ্ব মো. হেলাল মিয়া, শাহরিয়ার খালেদ, নাজনীন হোসেন, খন্দকার মোস্তাক মাহমুদ, ডা. মো. মনোয়ার হোসেন, এম এ খালেক ও তার পরিবারের সদস্যরা, এবং আরও অনেকে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৯:৩০ পিএম | বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com