শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রবাসী ভোট দেশে পৌঁছেছে ৪ লাখের বেশি পোস্টাল ব্যালট

  |   শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   183 বার পঠিত

প্রবাসী ভোট দেশে পৌঁছেছে ৪ লাখের বেশি পোস্টাল ব্যালট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসীদের অংশগ্রহণে উল্লেখযোগ্য সাড়া মিলেছে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের পাঠানো ৪ লাখ ১ হাজার ৪৬০টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে দেশে এসে পৌঁছেছে।

শুক্রবার প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনাকারী ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত অ্যাপের মাধ্যমে নিবন্ধিত প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৬ হাজার ৪৯৮ জন ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৮২ হাজার ৮১৭ জন ইতোমধ্যে ভোট প্রদান সম্পন্ন করেছেন।

এদিকে ৪ লাখ ৪৯ হাজার ৬ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগ বা পোস্ট অফিসে জমা দিয়েছেন। এর মধ্যে ১ লাখ ২৪ হাজার ৭৪৬টি ব্যালট ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে।

প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত আইসিপিভি ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন পর্যন্ত দেশের ভেতরে ৬ লাখ ৯৪ হাজার ১৪৬ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।

ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত দেশের ভেতরে ৩ লাখ ২৪ হাজার ২ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ২ লাখ ৫৯ হাজার ৩৯৪ জন ভোট দিয়েছেন এবং ২ লাখ ১৩ হাজার ৬৯৭ জন ব্যালট ডাক বিভাগের মাধ্যমে জমা দিয়েছেন। ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তারা ৩০ হাজার ৭০৬টি ব্যালট গ্রহণ করেছেন।

সালীম আহমাদ খান জানান, এবারের সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশ ও প্রবাস মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
advertisement

Posted ১২:৫০ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

February 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
28 

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com