সোনালী লাইফের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

  |   মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট

সোনালী লাইফের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
Share

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ নভেম্বর) কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৭৩ পয়সা। যা আগের বছর ছিল ১ টাকা ৪৯ পয়সা।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৯ টাকা ৬৪ পয়সা।

আগামী ২৪ ডিসেম্বর, সকাল ১০টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৯:৩৯ পিএম | মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com