শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শান্তি ও মানবতার বার্তায় আজ বড়দিন

  |   বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   217 বার পঠিত

শান্তি ও মানবতার বার্তায় আজ বড়দিন

আজ ২৫ ডিসেম্বর। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন (ক্রিসমাস) আজ সারাদেশে আনন্দ, প্রার্থনা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে। আনন্দ-হাসি-গানে গির্জায় গির্জায় চলবে বিশেষ প্রার্থনা। মানবতার কল্যাণে যিশুখ্রিষ্টের শান্তি ও ভালোবাসার বাণী স্মরণ কর‌বে‌ খ্রিস্টান সম্প্রদায়। বড়দিন উপলক্ষে আজ সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।

বড়দিন উপলক্ষে গির্জাগুলো সাজানো হয়েছে রঙিন আলো ও ফুলে। শিশুদের আনন্দে মেতে উঠতে দেখা যাচ্ছে সান্তাক্লজ, উপহার, রঙিন বাতি ও সুসজ্জিত ক্রিসমাস ট্রির আয়োজনকে ঘিরে। উৎসবকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট আজকের এই দিনে বেথলেহেম নগরে জন্মগ্রহণ করেন—এ বিশ্বাস খ্রিষ্টানদের। তাদের মতে, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনার জন্যই যিশুর আগমন। ঈশ্বরের দূতের নির্দেশে শিশুটির নাম রাখা হয় যিশাস—বাংলায় যিশু। তিনি কোনো সাধারণ শিশু ছিলেন না; মানবজাতির মুক্তির বার্তা নিয়ে তিনি পৃথিবীতে এসেছিলেন এবং বড় হয়ে পাপের শৃঙ্খলে আবদ্ধ মানুষকে মুক্তির পথ দেখান।

বড়দিন উপলক্ষে খ্রিষ্টান পরিবারগুলোতে থাকে বিশেষ আয়োজন। ঘরে ঘরে তৈরি হয় কেক ও ঐতিহ্যবাহী খাবার। যিশু গোয়ালঘরে জন্মেছিলেন—এই বিশ্বাস থেকে অনেক অনুসারী প্রতীকী গোশালা সাজিয়েছেন নিজেদের ঘরে। অনেকে এদিন আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যান, ভাগাভাগি করেন উৎসবের আনন্দ।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বড়দিন ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। ঢাকাসহ দেশের বড় শহরগুলোর অভিজাত হোটেলগুলোও পিছিয়ে নেই আয়োজনে। রঙিন বাতি, ফুল ও প্রতীকী ক্রিসমাস ট্রিতে সাজানো হয়েছে হোটেল প্রাঙ্গণ।

 

প্রতিদিনের অর্থনীতি/আর‌টি
Facebook Comments Box
advertisement

Posted ৫:৩৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com