নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি-এর নাম ও ট্রেডিং কোড পরিবর্তনের অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির পূর্বের নাম ‘সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’ পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে ‘সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’। একই সঙ্গে কোম্পানির ট্রেডিং কোডও পরিবর্তন করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, কোম্পানিটির ট্রেডিং কোড হবে “SLIPLC”, যা পূর্বে ছিল “SONALILIFE”।
আগামী ৬ এপ্রিল থেকে নতুন নাম ও ট্রেডিং কোড কার্যকর হবে বলে জানিয়েছে ডিএসই। তবে নাম ও ট্রেডিং কোড ছাড়া কোম্পানির অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।
Posted ১০:১১ এএম | রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity