নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানি ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের লক্ষ্যে পরিচালনা পর্ষদের সভার সময়সূচি ঘোষণা করেছে। কোম্পানিগুলো হচ্ছে- পুরবী জেনারেল ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, সিকদার ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স এবং নিটল ইন্স্যুরেন্স।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, মেঘনা ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৭ জুলাই বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এছাড়া ২৮ জুলাই বিকেল ৪টায় পুরবী জেনারেল ইন্স্যুরেন্সের ও নিটল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। একই দিনে দুপুর ২টা ৩০ মিনিটে প্রভাতী ইন্স্যুরেন্সের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। এসব সভায় দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
অন্যদিকে ২৯ জুলাই বিকেল ৩টা ৩০ মিনিটে সিকদার ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।
পরিচালনা পর্ষদের অনুমোদনের পর সংশ্লিষ্ট কোম্পানিগুলো তাদের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করবে।
Posted ১:৪৯ পিএম | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity