শিরোনাম >>
শিরোনাম >>

জুট স্পিনার্সের শেয়ারদর অস্বাভাবিক বাড়ার কারণ নেই

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১১ মার্চ ২০২৪   |   প্রিন্ট

জুট স্পিনার্সের শেয়ারদর অস্বাভাবিক বাড়ার কারণ নেই
Share

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি জুট স্পিনার্স লিমিটেডের অস্বাভাবিক শেয়ারের দাম বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ নেই।

ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

সোমবার (১১ মার্চ) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৭ মার্চ কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানি কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছে, কোনো প্রকার অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দাম বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ১৩ ফেব্রুয়ারি কোম্পানির শেয়ার দর ছিল ২৭৬ টাকা। আর ১০ মার্চ কোম্পানির শেয়ার দর বেড়ে দাঁড়ায় ৩৬৯.৬০ টাকায়। ফলে এই কয়েক কার্যদিবসে শেয়ারটির দর ৯৩.৩০ টাকা বেড়েছে। এভাবে কোম্পানির শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করে ডিএসই।

Facebook Comments Box
Share
advertisement

Posted ২:১০ পিএম | সোমবার, ১১ মার্চ ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com