শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এসএমই উদ্যোক্তাদের জন্য বৈদেশিক লেনদেন আরও সহজ করল বাংলাদেশ ব্যাংক

  |   সোমবার, ০৬ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   578 বার পঠিত

এসএমই উদ্যোক্তাদের জন্য বৈদেশিক লেনদেন আরও সহজ করল বাংলাদেশ ব্যাংক

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) বিদেশি লেনদেন ও ব্যবসায়িক ব্যয় নির্বিঘ্ন করতে নতুন সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এসএমই উদ্যোক্তারা বছরে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার (বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা) বিদেশে পাঠাতে পারবেন রেমিট্যান্স ব্যাংকিং চ্যানেল অথবা আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে।

বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে রোববার (৫ অক্টোবর) একটি সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই এসএমই ফাউন্ডেশনে নিবন্ধিত হতে হবে।

এছাড়া ব্যাংকগুলোকে ‘এসএমই কার্ড’ নামে একটি রিফিলযোগ্য আন্তর্জাতিক কার্ড ইস্যুর অনুমতি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান চাইলে মনোনীত কর্মকর্তার নামে এই কার্ড নিতে পারবে। প্রাথমিকভাবে কার্ডে সর্বোচ্চ ৬০০ ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা ছাড় করা যাবে, যা অনলাইনে চলতি প্রকৃতির ব্যাবসায়িক খরচ পরিশোধে ব্যবহার করা যাবে।

তবে ব্যাংকিং চ্যানেল ও কার্ড দুই মাধ্যমে মিলিয়ে বার্ষিক মোট প্রেরণ সীমা ৩ হাজার ডলার অতিক্রম করতে পারবে না।

খাত সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ এসএমই উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক লেনদেনকে আরও সহজ ও দ্রুত করবে। এটি দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের বৈদেশিক ব্যবসা সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে আশা করছেন তারা।

 

প্রতিদিনের অর্থনীতি/আরটি
Facebook Comments Box
advertisement

Posted ২:৫২ অপরাহ্ণ | সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com