নন লাইফ বীমা খাতের ১০ কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ

  |   বুধবার, ২৯ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট

নন লাইফ বীমা খাতের ১০ কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ১০ কোম্পানি ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার প্রতি আয় (ইপিএস) ও শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ওঠানামা লক্ষ্য করা গেছে।

বুধবার (২৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করে কোম্পানিগুলো।

সিটি ইন্স্যুরেন্স তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯৯ পয়সা, যা আগের বছরের একই সময় ছিল ৬৪ পয়সা। নয় মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর-২০২৫) ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ৬২ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৩৭ পয়সা। তৃতীয় প্রান্তিক শেষে এনএভিপিএস ২৩ টাকা ৭৭ পয়সা।

কর্ণফুলী ইন্স্যুরেন্স তৃতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ৬১ পয়সা, যা গত বছর ছিল ৫৬ পয়সা। নয় মাসে ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৭২ পয়সা, আগের বছর ছিল ১ টাকা ৬৭ পয়সা। সেপ্টেম্বর শেষে এনএভিপিএস ২৩ টাকা ৪৭ পয়সা।

প্রাইম ইন্স্যুরেন্স জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানির ইপিএস দাঁড়িয়েছে ৯৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৯২ পয়সা। নয় মাসে ইপিএস হয়েছে ২ টাকা ০৫ পয়সা, যা গত বছর ছিল ২ টাকা ২০ পয়সা। সেপ্টেম্বর শেষে এনএভিপিএস ২২ টাকা ৮৪ পয়সা।

সোনার বাংলা ইন্স্যুরেন্স তৃতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ৪৩ পয়সা, যা গত বছর ছিল ২৭ পয়সা। নয় মাসে সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৩১ পয়সা, আগের বছর ছিল ১ টাকা ০২ পয়সা। সেপ্টেম্বর শেষে সমন্বিত এনএভিপিএস ২০ টাকা ১৮ পয়সা।

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স তৃতীয় প্রান্তিকে ইপিএস ২৯ পয়সা, যা গত বছর ছিল ৪২ পয়সা। নয় মাসে ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ১৭ পয়সা, আগের বছর ছিল ২ টাকা ৫৫ পয়সা। সেপ্টেম্বর শেষে এনএভিপিএস ২৪ টাকা ৯৬ পয়সা।

নিটল ইন্স্যুরেন্স জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৪ পয়সা, যা গত বছর (সংশোধিত) ছিল ২৫ পয়সা। নয় মাসে ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ০১ পয়সা, যা গত বছর (সংশোধিত) ছিল ৯০ পয়সা। সেপ্টেম্বর শেষে এনএভিপিএস ৩০ টাকা ৩৮ পয়সা।

ইউনিয়ন ইন্স্যুরেন্স তৃতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ৬৬ পয়সা, যা গত বছর ছিল ৬১ পয়সা। নয় মাসে ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৮০ পয়সা, আগের বছর ছিল ১ টাকা ৬৪ পয়সা। সেপ্টেম্বর শেষে এনএভিপিএস ১৯ টাকা ১৩ পয়সা।

প্রভাতী ইন্স্যুরেন্স তৃতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ২২ পয়সা, যা আগের বছর (সংশোধিত) ছিল ৫৬ পয়সা। নয় মাসে ইপিএস দাঁড়িয়েছে ৯৯ পয়সা, যা আগের বছর (সংশোধিত) ছিল ১ টাকা ৪৬ পয়সা। সেপ্টেম্বর শেষে এনএভিপিএস ২১ টাকা ৭১ পয়সা।

ইসলামী কর্মাশিয়াল ইন্স্যুরেন্স তৃতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ১৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২০ পয়সা। নয় মাসে ইপিএস দাঁড়িয়েছে ৩৯ পয়সা, আগের বছরের একই সময়ে ছিল ৬১ পয়সা। সেপ্টেম্বর শেষে এনএভিপিএস ১৬ টাকা ৬৩ পয়সা।

অগ্রণী ইন্স্যুরেন্স জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে ইপিএস হয়েছে ঋণাত্মক ৩২ পয়সা, যা গত বছর ছিল ২৯ পয়সা। নয় মাসে সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ১৫ পয়সা, যা আগের বছর ছিল ৭০ পয়সা। সেপ্টেম্বর শেষে এনএভিপিএস ১৮ টাকা ৩২ পয়সা।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ২:১৫ পিএম | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com