অস্বাভাবিক পতনের নেপথ্যে ছিল যে ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪   |   প্রিন্ট

অস্বাভাবিক পতনের নেপথ্যে ছিল যে ১০ কোম্পানি
Share

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১২ মার্চ) পুঁজিবাজারে সূচক অস্বাভাবিক সাড়ে ৫১ পয়েন্ট কমেছে । সূচকের এমন পতনের নেপথ্যে ছিল ১০ কোম্পানির শেয়ারের ভূমিকা। লংকাবাংলা ফাইন্যান্স এনালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো-বিকন ফার্মা, বেক্সিমকো ফার্মা, রেনাটা লিমিটেড, ফরচুন সুজ, আফতাব অটোমোবাইলস, উত্তরা ব্যাংক, ফু ওয়াং সিরামিক, গ্রামীণফোন, ফু ওয়াং ফুডস এবং সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড।
এসব কোম্পানির দরপতনের কারণ সূচক কমেছে ১৯ পয়েন্টের বেশি।

ডিএসইর সূচক পতনের নেপথ্যে আজ প্রথম দায় ছিল বিকন ফার্মার। এদিন কোম্পানিটির শেয়ার দর কমেছে ৬ টাকা ২০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক পতনে কোম্পানিটির দায় ছিল ৪.০৮ পয়েন্ট।

এদিন ডিএসইর সূচক পতনের নেপথ্যে দ্বিতীয় দায় ছিল বেক্সিমকো ফার্মার। আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ২ টাকা ৭০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক পতনের ক্ষেত্রে কোম্পানিটির দায় ছিল ৩.৯৮ শতাংশ।

একইভাবে আজ ডিএসইর সূচক পতনে অন্যান্য কোম্পানির মধ্যে রেনাটা লিমিটেডের দায় ছিল ২.৯৬ পয়েন্ট, ফরচুন সুজের ১.৫০ পয়েন্ট, আফতাব অটোমোবাইলসের ১.৪৫ পয়েন্ট, উত্তরা ব্যাংকের ১.২১ পয়েন্ট, ফু ওয়াং সিরামিকের ১.১৩ পয়েন্ট, গ্রামীণফোনের ১.০৯ পয়েন্ট, ফু ওয়াং ফুডসের ০.৯১ পয়েন্ট এবং সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেডের ০.৯০ পয়েন্ট।

Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:৫৪ পিএম | মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com