
| সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 197 বার পঠিত

আগামী ১৬ অক্টোবর সকাল ১০টা দেশে একযোগে প্রকাশিত হবে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহসহ ১১টি শিক্ষা বোর্ডের ফলাফল সেদিন থেকেই বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে জানা যাবে।
চলতি বছরের পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হচ্ছে।
এ বছর ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ফরম পূরণ করলেও প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেননি। ফলে ফলাফলের অপেক্ষায় রয়েছেন সোয়া ১২ লাখেরও বেশি শিক্ষার্থী। সারাদেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা।

Posted ২:৫১ অপরাহ্ণ | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


