শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিদ্যুৎ আমদানির অর্থপরিশোধ প্রক্রিয়া আরও সহজ করল বাংলাদেশ ব্যাংক

  |   মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   226 বার পঠিত

বিদ্যুৎ আমদানির অর্থপরিশোধ প্রক্রিয়া আরও সহজ করল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক বিদ্যুৎ আমদানির জন্য বৈদেশিক রেমিট্যান্স প্রক্রিয়া সহজ করার ঘোষণা দিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, অনুমোদিত ডিলার ব্যাংকগুলো সরকার অনুমোদিত ক্রস-বর্ডার বিদ্যুৎ চুক্তির আওতায় সরাসরি বিদেশি সরবরাহকারীর কাছে অর্থ পাঠাতে পারবে, আর প্রতিটি ক্ষেত্রে আলাদা অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না।

মঙ্গলবার (২৮ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো জাতীয় গ্রিডের মাধ্যমে আমদানি করা বিদ্যুতের অর্থ পরিশোধ প্রক্রিয়াকে দ্রুত ও সহজতর করা।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকগুলো নিম্নলিখিত শর্তগুলো মেনে বিদেশি সরবরাহকারীর কাছে রেমিট্যান্স করতে পারবে: বিদ্যুৎ ক্রয় চুক্তি সরকার অনুমোদিত হতে হবে। বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, গ্রাহক যাচাই (কেওয়াইসি), অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (এএমএল/সিএফটি) নীতিমালা মেনে চলা আবশ্যক। নিয়মিত বাংলাদেশ ব্যাংকে প্রতিবেদন দাখিল করতে হবে।

এছাড়া, যেসব ক্ষেত্রে শুল্ক বা কাস্টমস সংক্রান্ত আনুষ্ঠানিকতা প্রয়োজন, সেখানে প্রচলিত আমদানি প্রক্রিয়ার মাধ্যমে অর্থ প্রদানের নিয়ম অনুসরণ করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপ বিদ্যুৎ আমদানির জন্য অর্থ পরিশোধকে আরও স্বচ্ছ, দ্রুত এবং সুবিধাজনক করবে বলে আশা করা হচ্ছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com