শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নন-লাইফ বীমায় এজেন্ট কমিশন বন্ধে আইডিআরএ’র নীতিগত সিদ্ধান্ত

  |   মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   247 বার পঠিত

নন-লাইফ বীমায় এজেন্ট কমিশন বন্ধে আইডিআরএ’র নীতিগত সিদ্ধান্ত

নন-লাইফ বীমা খাতে এজেন্ট কমিশন বাতিলের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২৫ নভেম্বর) আইডিআরএ সদর দপ্তরে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলম।

সভায় বিআইএ–এর সভাপতি সাঈদ আহমেদ, নন-লাইফ বীমা কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, আইডিআরএ সদস্য এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইডিআরএ জানায়, নন-লাইফ বীমা বাজারে স্বচ্ছতা আনা, অনিয়ম কমানো ও খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যেই এজেন্ট কমিশন বাতিলের উদ্যোগ। আলোচনায় অংশ নেওয়া প্রধান নির্বাহী কর্মকর্তারা এজেন্ট কমিশন ছাড়া ব্যবসা পরিচালনার আশ্বাস দেন।

সিদ্ধান্ত অনুযায়ী, নন-লাইফ বীমা খাতে এজেন্ট কমিশন বন্ধের নির্দেশনা ও বাস্তবায়নপ্রক্রিয়া নির্ধারণ করে আইডিআরএ শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে। আগামী জানুয়ারি থেকে সিদ্ধান্তটি কার্যকর হওয়ার কথা র‌য়ে‌ছে।

 

প্রতিদিনের অর্থনীতি/আরএস
Facebook Comments Box
advertisement

Posted ১২:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com