
| বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 807 বার পঠিত

বীমা খাতের সার্বিক সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) দেশের সকল বীমা প্রতিষ্ঠানের চেয়ারম্যানদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভার আয়োজন করেছে।
আগামীকাল ২৭ নভেম্বর, বৃহস্পতিবার দুপুর ১২টা, রাজধানীর গুলশান-২ এর লেকশোর হোটেলে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আইডিআরএ’র চেয়ারম্যান ড. এম আসলাম আলম।
আইডিআরএ জানায়, বীমা খাত নিয়ে চলমান নীতি, চ্যালেঞ্জ, স্বচ্ছতা বৃদ্ধি, ভোক্তা সুরক্ষা এবং উন্নয়ন সম্ভাবনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত মতবিনিময়ের জন্য এই সভা আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে সকল বীমাকারীর চেয়ারম্যানদের সভায় উপস্থিত থাকার নির্দেশনা পাঠানো হয়েছে। পাশাপাশি সভাস্থল প্রস্তুতি ও প্রয়োজনীয় সব ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।
সভায় বীমা খাতের কাঠামোগত সংস্কার, বাজার স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Posted ৭:২১ অপরাহ্ণ | বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


