
| রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 832 বার পঠিত

বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে দেশের সবচেয়ে বড় ও সরকারি ইসলামী ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। রোববার (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় ব্যাংকটিকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর ফলে নতুন ব্যাংকের কার্যক্রম শুরু করতে আর কোনো বাধা রইল না অর্থ মন্ত্রণালয়ের।
এর আগে গত ৯ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের আবেদনের ভিত্তিতে সম্মিলিত ইসলামী ব্যাংককে প্রাথমিক অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। প্রাথমিক অনুমোদনের পর আরজিএসসি থেকে কোম্পানির নাম ছাড়পত্র, ব্যাংকের চলতি হিসাব খোলা এবং ব্যাংক কোম্পানি আইনের বিভিন্ন বিধি-নিষেধ পূরণের দায়িত্ব ছিল সরকারের ওপর।
সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় রোববার বাংলাদেশ ব্যাংক থেকে চূড়ান্ত অনুমোদন পায় নতুন ব্যাংকটি। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই আমানতকারীদের অর্থ পরিশোধ পদ্ধতি, সুদের হার (বা মুনাফার হার), বেতন কাঠামোসহ বিভিন্ন নীতিমালা ও স্কিম ঘোষণা করা হবে।

Posted ৫:১৭ অপরাহ্ণ | রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


