শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শরিফ ওসমান হাদি মারা গেছেন

  |   বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   550 বার পঠিত

শরিফ ওসমান হাদি মারা গেছেন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি আর নেই। গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন থাকা এই রাজনৈতিক সংগঠক সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও তার ইন্তেকালের খবর জানানো হয়। সেখানে বলা হয়, “ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।”

শরিফ ওসমান হাদি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে প্রচার কার্যক্রম চালাচ্ছিলেন। গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানকার একটি হাসপাতালে নিবিড় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন।

শরিফ ওসমান হাদির মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার সমর্থক ও অনুসারীরা তাকে একজন সাহসী, প্রতিবাদী ও আদর্শবাদী নেতা হিসেবে স্মরণ করছেন।

 

প্রতিদিনের অর্থনীতি/জে‌বি
Facebook Comments Box
advertisement

Posted ১০:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com