
| রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 685 বার পঠিত

কৃষি ও সিএমএসএমই খাতে ঋণ বিতরণে ব্যাংকগুলোর অংশগ্রহণ জোরদার করতে প্রভিশন সংক্রান্ত নীতিতে আবারো ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, নির্দিষ্ট খাতের অশ্রেণিকৃত ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে আগের তুলনায় কম হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে।
রোববার (২২ ডিসেম্বর) জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কৃষি খাতের স্বল্পমেয়াদি ঋণ এবং সিএমএসএমই খাতের আওতাধীন কুটির, ক্ষুদ্র ও ছোট (সিএমএস) উদ্যোক্তাদের অশ্রেণিকৃত স্ট্যান্ডার্ড ও স্পেশাল মেনশন অ্যাকাউন্ট (এসএমএ) ঋণের বিপরীতে মাত্র শূন্য দশমিক ৫০ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে।
এর আগে কৃষি ও সিএমএসএমই খাতের ঋণের বিপরীতে ১ শতাংশ এবং এসএমএ ঋণের বিপরীতে ৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণের বাধ্যবাধকতা ছিল। নতুন সিদ্ধান্তে এসব খাতে ব্যাংকগুলোর প্রভিশন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে বলে মনে করা হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, কৃষি ও সিএমএসএমই খাতে ঋণপ্রবাহ বাড়ানো, উদ্যোক্তাদের অর্থায়ন সহজ করা এবং উৎপাদন ও কর্মসংস্থান ত্বরান্বিত করতেই এই নীতিগত শিথিলতা আনা হয়েছে।

Posted ৪:১৮ অপরাহ্ণ | রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


