
| সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 674 বার পঠিত

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)-এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিআইএ’র প্রথম ভাইস-প্রেসিডেন্ট আদিবা রহমান।
এ ছাড়াও সভায় বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, নির্বাহী কমিটির সকল সদস্য, বিভিন্ন বীমা কোম্পানির চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান ও আইসিসি-বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, এফবিসিসিআই-এর সাবেক প্রেসিডেন্ট মীর নাছির হোসেন এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) বিশেষভাবে উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং তা নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন করা হয়।
এছাড়া সভায় ২০২৫ সালের হিসাব নিরীক্ষা কার্যক্রম পরিচালনার জন্য নতুন নিরীক্ষক নিয়োগ এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

Posted ১১:১২ অপরাহ্ণ | সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


