শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নন-লাইফ বীমা কোম্পানির জন্য ফায়ার প্যাকেজ রেট আবেদনে নতুন নির্দেশনা

  |   রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   546 বার পঠিত

নন-লাইফ বীমা কোম্পানির জন্য ফায়ার প্যাকেজ রেট আবেদনে নতুন নির্দেশনা

ফায়ার প্যাকেজ রেট অনুমোদনের জন্য আবেদন দাখিলের ক্ষেত্রে নন-লাইফ বীমা কোম্পানিগুলোর জন্য নতুন করে একাধিক নির্দেশনা জারি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। নির্ধারিত গাইডলাইন ও প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে অনুসরণ না করায় আবেদন যাচাই ও অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হচ্ছে—এমন প্রেক্ষাপটে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) ইস্যু করা আইডিআরএ’র এক চিঠিতে বলা হয়, কিছু নন-লাইফ বীমা কোম্পানি ফায়ার প্যাকেজ রেট অনুমোদনের জন্য আবেদন দাখিলের সময় নন-লাইফ সার্কুলার নং এফ-১২২/২০১০ (তারিখ ২৮ নভেম্বর ২০১০) এবং নন-লাইফ সার্কুলার নং ৮৮/২০২২ (তারিখ ১৩ জুন ২০২২)–এর আলোচ্যসূচি-২৩ এ বর্ণিত প্যাকেজ রেট গাইডলাইন যথাযথভাবে অনুসরণ করছে না। এর ফলে কর্তৃপক্ষের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

আইডিআরএ জানায়, ভবিষ্যতে ফায়ার প্যাকেজ রেট অনুমোদনের জন্য আবেদন দাখিলের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব সার্কুলার অনুযায়ী প্রয়োজনীয় তথ্য ও আনুষঙ্গিক কাগজপত্র সংযুক্ত করা বাধ্যতামূলক হবে। নির্ধারিত নির্দেশনা অনুসরণ না করলে আবেদন গ্রহণ বা মূল্যায়নে সমস্যা সৃষ্টি হতে পারে।

নতুন নির্দেশনা অনুযায়ী, আবেদন দাখিলের সময় নন-লাইফ সার্কুলার নং এফ-১২২/২০১০ অনুসারে প্রয়োজনীয় সব তথ্যাদি জমা দিতে হবে এবং নন-লাইফ সার্কুলার নং ৮৮/২০২২-এর আলোচ্যসূচি-২৩ এ বর্ণিত প্যাকেজ রেট গাইডলাইন যথাযথভাবে অনুসরণ করতে হবে। আবেদনের সঙ্গে আলাদা এনেক্সারে সাম ইনসুরডের বিস্তারিত ব্যাখ্যা দাখিল করতে হবে।

রিইন্স্যুরেন্সের ক্ষেত্রে সাধারণ বীমা করপোরেশনের রিইন্স্যুরেন্স স্বীকৃতি পত্র এবং ওভারসিজ রিইন্স্যুরেন্সের ফ্যাকালটেটিভ একসেপটেন্স স্লিপ সংযুক্ত করতে হবে। প্যাকেজ রেটের ক্যালকুলেশন শিটে ট্যারিফ পেইজ উল্লেখসহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে। একই সঙ্গে ইলেকট্রিক্যাল ক্লজ-বি এবং ভ্যালু বা সাম ইনসুরড উল্লেখ করে তথ্য দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া আবেদনের সঙ্গে ফায়ার পলিসি শিডিউল দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে। এভারেজ রেট ক্যালকুলেশনের ক্ষেত্রেও সাম ইনসুরড ও ট্যারিফ রেট পেইজ উল্লেখসহ পূর্ণাঙ্গ তথ্য দিতে হবে।

আইডিআরএ জানিয়েছে, এসব নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী সব ফায়ার প্যাকেজ রেট অনুমোদনের আবেদন এই নির্দেশনার আলোকে মূল্যায়ন করা হবে। আইডিআরএ’র নির্বাহী পরিচালক (নন-লাইফ) ও সিআরসি’র সদস্য সচিব মনিরা বেগম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এ নির্দেশনা জারি করা হয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
advertisement

Posted ২:৫৩ অপরাহ্ণ | রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com