শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নতুন লোগোতে সম্মিলিত ইসলামী ব্যাংক

  |   মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   984 বার পঠিত

নতুন লোগোতে সম্মিলিত ইসলামী ব্যাংক

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র লোগো উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে এই লোগো অনুমোদন করা হয়। সভায় ব্যাংকটির চেয়ারম্যানসহ পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, নতুন লোগোতে ইসলামী মূল্যবোধ, স্বচ্ছতা ও আধুনিক ব্যাংকিং ব্যবস্থার প্রতিফলন তুলে ধরা হয়েছে। একই সঙ্গে গ্রাহকের আস্থা বাড়ানো ও মানসম্মত সেবা নিশ্চিত করার অঙ্গীকারও এতে ফুটে উঠেছে। লোগোতে ব্যাংকের প্রতিপাদ্য হিসেবে রাখা হয়েছে- “সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী”।

পরিচালকরা জানান, শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবায় ভবিষ্যতে নতুন দিগন্ত উন্মোচনে এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।

উল্লেখ্য, পূর্ববর্তী সময়ে বিভিন্ন অনিয়ম ও ঋণ কেলেঙ্কারির কারণে সংকটে পড়া পাঁচটি ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠনের অনুমতি দেয় বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংক হলো- এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।

নতুন ব্যাংকটির প্রধান কার্যালয় রাজধানীর সেনা কল্যাণ ভবনে স্থাপন করা হয়েছে। সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার কোটি এবং আমানতকারীদের শেয়ার থেকে আসবে ১৫ হাজার কোটি টাকা। অনুমোদিত মূলধন ধরা হয়েছে ৪০ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, একীভূত পাঁচ ব্যাংকে বর্তমানে প্রায় ৭৫ লাখ আমানতকারীর ১ লাখ ৪২ হাজার কোটি টাকা আমানত রয়েছে। বিপরীতে ঋণের পরিমাণ ১ লাখ ৯৩ হাজার কোটি টাকা, যার বড় অংশই খেলাপি।

সারা দেশে এসব ব্যাংকের ৭৬০টি শাখা, ৬৯৮টি উপশাখা, ৫১১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট ও ৯৭৫টি এটিএম বুথ রয়েছে। একীভূত কার্যক্রমের অংশ হিসেবে একই এলাকায় একাধিক শাখা একীভূত করা হবে। পরিচালন ব্যয় কমাতে এরই মধ্যে কর্মীদের বেতন-ভাতা ২০ শতাংশ কমানো হয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/আরটি
Facebook Comments Box
advertisement

Posted ৬:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com