শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গৃহঋণে নতুন নীতি: খেলাপি ঋণের হারে নির্ধারিত হবে সর্বোচ্চ ঋণসীমা

  |   বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   301 বার পঠিত

গৃহঋণে নতুন নীতি: খেলাপি ঋণের হারে নির্ধারিত হবে সর্বোচ্চ ঋণসীমা

নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধি ও আবাসন খাতে বাড়তি চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে গৃহঋণ নীতিমালা সহজ ও হালনাগাদ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিতে গ্রাহক সর্বোচ্চ কত টাকা পর্যন্ত গৃহঋণ পাবেন, তা নির্ভর করবে সংশ্লিষ্ট ব্যাংকের গৃহঋণে খেলাপি ঋণের হারের ওপর।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। এতে বলা হয়েছে, যেসব ব্যাংকের গৃহঋণে খেলাপি ঋণের হার ৫ শতাংশ বা তার কম, সেসব ব্যাংক একজন গ্রাহককে সর্বোচ্চ ৪ কোটি টাকা পর্যন্ত গৃহঋণ দিতে পারবে।

খেলাপি ঋণের হার ৫ শতাংশের বেশি কিন্তু ১০ শতাংশের মধ্যে হলে সর্বোচ্চ গৃহঋণ সীমা নির্ধারণ করা হয়েছে ৩ কোটি টাকা। আর খেলাপি ঋণের হার ১০ শতাংশের বেশি হলে গ্রাহক সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত গৃহঋণ নিতে পারবেন।

নতুন নীতিমালায় আরও বলা হয়েছে, বাড়ি বা ফ্ল্যাটের মোট মূল্যের সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ব্যাংক ঋণ হিসেবে দেওয়া যাবে। অবশিষ্ট অন্তত ৩০ শতাংশ অর্থ গ্রাহককে নিজস্ব উৎস থেকে জোগান দিতে হবে। একই সঙ্গে ঋণ মঞ্জুরের আগে গ্রাহকের পর্যাপ্ত ও নিয়মিত আয় রয়েছে কি না এবং তিনি কিস্তি পরিশোধে সক্ষম কি না, তা নিশ্চিত করতে হবে ব্যাংককে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গৃহঋণসংক্রান্ত আগের সব সার্কুলার বাতিল করে এই নতুন নির্দেশনা জারি করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

 

প্রতিদিনের অর্থনীতি/এস্আর
Facebook Comments Box
advertisement

Posted ১১:১৪ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com