
| সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 1238 বার পঠিত

বীমা খাতে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলা, জনসাধারণের আস্থা ফিরিয়ে আনা এবং ভালো পারফরম্যান্সকারী প্রতিষ্ঠানগুলোর অবদানকে স্বীকৃতি দিতে ‘আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ প্রবর্তন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
রোববার (১৮ জানুয়ারি) আইডিআরএর নির্বাহী পরিচালক (নন-লাইফ) মনিরা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের ১৯২তম সভার সিদ্ধান্তের আলোকে লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোর সার্বিক সুশাসন, আর্থিক শৃঙ্খলা ও বিভিন্ন সূচকে পারফরম্যান্স পর্যালোচনা করে এই পুরস্কারের জন্য প্রতিষ্ঠানগুলো নির্বাচন করা হয়েছে।
নন-লাইফ বীমা খাতে প্রথম স্থানে রয়েছে প্রগতি ইন্সুরেন্স লিমিটেড; দ্বিতীয় স্থানে রয়েছে সাধারণ বীমা কর্পোরেশন; তৃতীয় হয়েছে রিলায়েন্স ইন্সুরেন্স পিএলসি; চতুর্থ স্থানে রয়েছে গ্রীণ ডেল্টা ইন্সুরেন্স পিএলসি আর পঞ্চম স্থানে যৌথভাবে রয়েছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি, সেনা ইন্সুরেন্স পিএলসি ও ইউনাইটেড ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
লাইফ বীমা খাতে প্রথম স্থান স্থানে রয়েছে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (মেটলাইফ); দ্বিতীয় স্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি; তৃতীয় হয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড; চতুর্থ স্থানে রয়েছে জীবন বীমা কর্পোরেশন আর পঞ্চম স্থানে যৌথভাবে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শিগগিরই আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তরের সময়সূচি ও কার্যক্রম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অবহিত করা হবে।

Posted ৬:১০ অপরাহ্ণ | সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


