শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গ্রামীণ অবকাঠামোতে বিনিয়োগ জোরদার করতে ২,৫০০ কোটি টাকার সুকুক ইস্যু করছে বাংলাদেশ ব্যাংক

  |   সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   236 বার পঠিত

গ্রামীণ অবকাঠামোতে বিনিয়োগ জোরদার করতে ২,৫০০ কোটি টাকার সুকুক ইস্যু করছে বাংলাদেশ ব্যাংক

নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার পল্লী এলাকার অবকাঠামোগত উন্নয়নে অর্থসংস্থান নিশ্চিত করতে ২ হাজার ৫০০ কোটি টাকার ইসলামি বন্ড (সুকুক) বাজারে আনছে বাংলাদেশ ব্যাংক। সাত বছর মেয়াদি এই বন্ডের নাম নির্ধারণ করা হয়েছে আইআরআইডিপিএনএফএল আর্থ-সামাজিক উন্নয়ন সুকুক।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, সুকুক ইস্যুর আগে প্রয়োজনীয় ধর্মীয় ও নীতিগত যাচাই সম্পন্ন হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা বিভাগের অধীন শরিয়াহ অ্যাডভাইজরি কমিটি সম্প্রতি সুকুকটির প্রসপেক্টাস এবং শরিয়াহ কমপ্লায়েন্স সার্টিফিকেট অনুমোদন দিয়েছে। এর ফলে ইস্যু কার্যক্রমের আনুষ্ঠানিক প্রস্তুতি শেষ হয়েছে।

সোমবার ০৯ ফেব্রুয়ারি রাজধানীর মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সুকুকের নিলাম অনুষ্ঠিত হবে। ইসলামি অর্থায়ন ব্যবস্থার ইজারা বা ভাড়াভিত্তিক কাঠামোর আওতায় সুকুকটি ইস্যু করা হচ্ছে, যার মেয়াদ শেষ হবে ৯ ফেব্রুয়ারি ২০৩৩ সালে।

এই সুকুকে বিনিয়োগের বিপরীতে বিনিয়োগকারীরা বার্ষিক ৯ দশমিক ৬ শতাংশ হারে মুনাফা পাবেন। সাত বছর মেয়াদে মোট মুনাফার পরিমাণ দাঁড়াবে ১ হাজার ৬৮০ কোটি টাকা, যা প্রতি ছয় মাস অন্তর পরিশোধ করা হবে।

নিলামে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কারেন্ট বা আল-ওয়াদিয়া হিসাব পরিচালনাকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। পাশাপাশি সাধারণ বিনিয়োগকারী, প্রবাসী বাংলাদেশি, দেশি ও বিদেশি প্রতিষ্ঠান, বীমা কোম্পানি এবং প্রভিডেন্ট ফান্ডগুলো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে এই সুকুকে বিনিয়োগ করতে পারবে।

সুকুক নিলামের জন্য ৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ৯ ফেব্রুয়ারি দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত আবেদন বা বিড জমা দেওয়া যাবে। বিনিয়োগের সর্বনিম্ন পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা বা এর গুণিতক। নিলাম শেষে সফল আবেদনকারীদের ফলাফল ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
advertisement

Posted ৯:৩৬ পূর্বাহ্ণ | সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com