শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার পর্দা নামছে আজ, শেষ দিনে জমজমাট বিক্রির আশা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   253 বার পঠিত

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার পর্দা নামছে আজ, শেষ দিনে জমজমাট বিক্রির আশা

মাসব্যাপী আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার সমাপ্তি ঘটছে আজ শনিবার (৩১ জানুয়ারি)। ছুটির দিন হওয়ায় মেলার শেষ দিনেও ক্রেতা ও দর্শনার্থীদের উপস্থিতি ভালো হবে বলে আশাবাদী ব্যবসায়ীরা।

এবার রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে মেলার সময়সীমা তিন দিন কমে যাওয়ায় প্রত্যাশিত ব্যবসা করা কঠিন হয়েছে বলে জানিয়েছেন অংশগ্রহণকারী অনেক প্রতিষ্ঠান। পাশাপাশি মেলার শুরুর দিকে বৈরী আবহাওয়া ও জাতীয় নির্বাচনের প্রভাব পড়ায় বিক্রি তুলনামূলক কম ছিল বলেও দাবি তাদের।

তবে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, সামগ্রিকভাবে এবছর মেলায় আগত দর্শনার্থীর সংখ্যা গত বছরের তুলনায় অন্তত ১৫ শতাংশ বেশি। একই সঙ্গে ভ্যাট আদায়ের পরিমাণও বেড়েছে প্রায় ৮ শতাংশ। কর্মদিবসগুলোতে লোকসমাগম তুলনামূলক কম থাকলেও ছুটির দিনগুলোতে ছিল উপচে পড়া ভিড়।

মেলার শেষ দিনকে কেন্দ্র করে ক্রেতাদের আকৃষ্ট করতে স্টল ও প্যাভিলিয়নগুলোতে বিশেষ মূল্যছাড় দেওয়া হচ্ছে। কোথাও ১০ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ে পণ্য বিক্রি হচ্ছে। পাশাপাশি বিভিন্ন স্টলে কেনাকাটার সঙ্গে দেওয়া হচ্ছে উপহার, বিশেষ পুরস্কার ও গিফট ভাউচার।

উল্লেখ্য, আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন সাধারণত ১ জানুয়ারি নির্ধারিত থাকলেও এবার তা অনুষ্ঠিত হয় শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায়। রাজধানীর পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিবিসিএফইসি) প্রাঙ্গণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ৩০তম আসরের উদ্বোধন করা হয়।

 

প্রতিদিনের অর্থনীতি/জেবি
Facebook Comments Box
advertisement

Posted ১:৩৬ অপরাহ্ণ | শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com