শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বীমা কোম্পানির নিবন্ধন ফি বৃদ্ধি করে সরকারের নতুন প্রজ্ঞাপন জারি

  |   রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   440 বার পঠিত

বীমা কোম্পানির নিবন্ধন ফি বৃদ্ধি করে সরকারের নতুন প্রজ্ঞাপন জারি

দেশের বীমা খাতে নিবন্ধন ও নবায়ন ফি পুনর্নির্ধারণ করেছে সরকার। বীমা আইন, ২০১০-এর ক্ষমতাবলে বিদ্যমান বিধিমালায় সংশোধন এনে এই নতুন হার নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্প্রতি একটি প্রজ্ঞাপন জারি করেছে।

গত ৩ ফেব্রুয়ারি প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, বীমা ব্যবসার নিবন্ধন নবায়নের ক্ষেত্রে এখন থেকে সময়ভিত্তিক ভিন্ন ভিন্ন হারে ফি পরিশোধ করতে হবে। সংশোধিত বিধান অনুযায়ী, বীমা কোম্পানিগুলোকে প্রতি হাজার টাকার বিপরীতে নির্ধারিত হারে নবায়ন ফি দিতে হবে।

নতুন সিদ্ধান্ত অনুসারে, ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত প্রতি হাজার টাকার বিপরীতে নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে ২ টাকা ৫০ পয়সা।

২০২৯ থেকে ২০৩১ সময়কালের জন্য এই হার বাড়িয়ে প্রতি হাজারে ৪ টাকা করা হয়েছে।

আর ২০৩২ সাল এবং পরবর্তী সময়ে প্রতি হাজার টাকার বিপরীতে নবায়ন ফি দিতে হবে ৫ টাকা।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ জানিয়েছে, বীমা আইনের ১৪৬ ধারা এবং ৯(৪) ও ১১(২) উপধারায় প্রদত্ত ক্ষমতার আওতায় এই সংশোধনী জারি করা হয়েছে। প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
advertisement

Posted ২:২৪ অপরাহ্ণ | রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

February 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
28 

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com