৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫
Share

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এ পরীক্ষায় মোট ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) ফলাফল প্রকাশ করা হয়।

পরীক্ষার্থীরা পিএসসির ওয়েবসাইট এবং টেলিটকের এসএমএস সেবার মাধ্যমে বিস্তারিত ফলাফল জানতে পারবেন।

আগামী ৩০ জুলাই ফল প্রকাশের কথা থাকলেও নির্ধারিত সময়ের সাত দিন আগেই ফলাফল প্রকাশ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা (ভাইভা) আগামী ১০ আগস্ট থেকে শুরু হবে।

তবে পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশে পিএসসি গতি আনলেও চাকরিপ্রার্থীদের চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়ায় এখনও বড় ধরনের জট রয়ে গেছে। পিএসসি সুপারিশ পাঠানোর পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষার ধীরগতির কারণে নিয়োগ কার্যক্রম দীর্ঘসূত্রতায় পড়ছে।

পিএসসি সূত্রে জানা যায়, ৪৫তম, ৪৬তম ও ৪৯তম বিসিএসের চূড়ান্ত সুপারিশ প্রকাশের প্রায় আট মাস পেরিয়ে গেলেও ভেরিফিকেশন সম্পন্ন না হওয়ায় অনেক প্রার্থী এখনো চাকরিতে যোগ দিতে পারেননি। এরই মধ্যে ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে এবং ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলও দ্রুত প্রকাশ করা হয়েছে।

ফলে একদিকে পিএসসি পরীক্ষার ফল প্রকাশে আগের তুলনায় গতি আনতে সক্ষম হলেও, অন্যদিকে ভেরিফিকেশন ও নিয়োগ-সংক্রান্ত প্রশাসনিক প্রক্রিয়ার ধীরগতির কারণে চাকরিপ্রার্থীদের অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হচ্ছে।

 

/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৪:৪২ পিএম | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com