
| সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 517 বার পঠিত

বৈদেশিক মুদ্রায় ক্রয়-বিক্রয় চুক্তির আওতায় পরিচালিত আমদানি কার্যক্রমে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো আমদানিকারকদের কোনো এক্সপোজার বা ক্রেডিট লাইন ছাড়াই ইউনিফর্ম রুলস ফর কালেকশনস (ইউআরসি) অনুযায়ী ডকুমেন্টারি কালেকশন সেবা প্রদান করতে পারবে।
সোমবার (১৩ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিময় নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়, প্রচলিত নীতি অনুযায়ী শিল্প আমদানিকারকরা কাঁচামাল, ক্যাপিটাল মেশিনারি ও ফায়ার ডোর ক্রয়-বিক্রয় চুক্তির আওতায় আমদানি করতে পারবেন। তবে বাণিজ্যিক আমদানি নির্ধারিত মূল্যসীমার মধ্যে রাখতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, এ সিদ্ধান্ত বৈদেশিক মুদ্রা লেনদেনকে সহজ ও ঝুঁকিমুক্ত রাখার পাশাপাশি শিল্প খাতে তারল্য ও গতি বাড়াতে সহায়ক হবে।
বাংলাদেশ ব্যাংক সকল অনুমোদিত ডিলার ব্যাংককে আমদানিকারকদের প্রয়োজনীয় সহায়তা ও নির্দেশনা প্রদানের পরামর্শ দিয়েছে।

Posted ১০:০২ অপরাহ্ণ | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


