শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নতুন নিয়ন্ত্রক কাঠামোয় আসছে সব ফাইন্যান্স কোম্পানি

  |   সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   583 বার পঠিত

নতুন নিয়ন্ত্রক কাঠামোয় আসছে সব ফাইন্যান্স কোম্পানি

আর্থিক খাতের স্থিতিশীলতা জোরদার ও গ্রাহকের স্বার্থ সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনার মাধ্যমে দেশের সব লাইসেন্সপ্রাপ্ত ফাইন্যান্স কোম্পানিকে ‘ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ-২০২৫’এর আওতায় আনা হয়েছে।

এই অধ্যাদেশ এমন একটি আইনি কাঠামো, যার মাধ্যমে কোনো আর্থিক প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়লে বা দেউলিয়া অবস্থায় পৌঁছালে তা পুনর্গঠন কিংবা বিলুপ্তির মাধ্যমে আমানতকারী ও গ্রাহকদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করা হয়। অধ্যাদেশটির ধারা ৯৫–এ প্রদত্ত ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা জারি করেছে।

এর ফলে এখন থেকে ফাইন্যান্স কোম্পানি আইন-২০২৩ এর অধীনে লাইসেন্সপ্রাপ্ত সব ফাইন্যান্স কোম্পানির ক্ষেত্রে ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশটি কার্যকর হবে। নির্দেশনায় বলা হয়েছে, তফসিলভুক্ত ব্যাংকগুলোর জন্য অধ্যাদেশের যেসব বিধান প্রযোজ্য, সেগুলো প্রয়োজনীয় পরিবর্তন সাপেক্ষে (মিউটাটিস মিউট্যান্ডিস) নীতিতে ফাইন্যান্স কোম্পানির ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

 

প্রতিদিনের অর্থনীতি/আরটি
Facebook Comments Box
advertisement

Posted ৪:২৮ অপরাহ্ণ | সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com