
| রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 409 বার পঠিত

কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশনের অংশ হিসেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি’র কয়েকটি ব্যাংকিং সেবা নির্ধারিত সময়ের জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে। এ বিষয়ে অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এক বিজ্ঞপ্তিতে জানায়, ব্যাংকটির বিদ্যমান কোর ব্যাংকিং সিস্টেম উন্নয়নের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি রাত ১২টা ১ মিনিট থেকে ৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এডিসি, এটিএমসহ সব ধরনের অনলাইন ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। পাশাপাশি ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত নগদ লেনদেনসহ অন্যান্য শাখাভিত্তিক ব্যাংকিং কার্যক্রমও বন্ধ রাখা হবে।
তবে ৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে সীমিত পরিসরে নগদ লেনদেন ও কিছু শাখাভিত্তিক ব্যাংকিং সেবা পুনরায় চালু করা হবে। এরপর ৮ ফেব্রুয়ারি থেকে ব্যাংকটির সব ধরনের সেবা স্বাভাবিকভাবে কার্যক্রম শুরু করবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে এসব সেবা বন্ধ রাখার সম্মতি দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Posted ৫:৫৬ অপরাহ্ণ | রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


