শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

স্বর্ণের বাজারদরের প্রভাবে স্মারক মুদ্রার মূল্য বৃদ্ধি

  |   রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   298 বার পঠিত

স্বর্ণের বাজারদরের প্রভাবে স্মারক মুদ্রার মূল্য বৃদ্ধি

আন্তর্জাতিক ও দেশীয় বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বাংলাদেশ ব্যাংকের স্মারক মুদ্রায়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন মূল্য তালিকা আজ থেকেই কার্যকর করা হয়েছে।

নতুন নির্ধারিত দামে প্রতিটি স্মারক স্বর্ণমুদ্রার (বাক্সসহ) মূল্য ৫৫ হাজার টাকা বাড়িয়ে ২ লাখ ৪০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এসব মুদ্রা বিক্রি করা হতো ১ লাখ ৮৫ হাজার টাকায়।

বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকায়। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকায় লেনদেন হচ্ছে।

স্মারক স্বর্ণমুদ্রার পাশাপাশি ফাইন সিলভারের স্মারক রৌপ্যমুদ্রার দামও বাড়ানো হয়েছে। প্রতিটি রৌপ্যমুদ্রার (বাক্সসহ) মূল্য ৭ হাজার টাকা বাড়িয়ে ২১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এসব মুদ্রা বিক্রি করা হতো ১৪ হাজার টাকায়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্মারক মুদ্রার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/আরএস
Facebook Comments Box
advertisement

Posted ৮:৪৮ অপরাহ্ণ | রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

February 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
28 

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com