শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ফেডারেল ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

  |   বৃহস্পতিবার, ০১ মে ২০২৫   |   প্রিন্ট   |   175 বার পঠিত

ফেডারেল ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র ম‌তে, সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ই‌পিএস) হয়েছে ১ টাকা ১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ৯৬ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৯৪ পয়সা।

আগামী ১৪ আগস্ট সকাল ১১ হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য ১৬ জুন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

 

 

প্রতিদিনের অর্থনীতি/এ্সএ
Facebook Comments Box
advertisement

Posted ১০:৫৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com