পুঁজিবাজারে চাঙ্গাভাব, সূচকের উত্থানে লেনদেন ছাড়ালো ১১’শ কোটি

  |   রবিবার, ০৩ অগাস্ট ২০২৫   |   প্রিন্ট

পুঁজিবাজারে চাঙ্গাভাব, সূচকের উত্থানে লেনদেন ছাড়ালো ১১’শ কোটি
Share

দেশের পুঁজিবাজারে ফিরেছে চাঙ্গাভাব। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে লেনদেন ছাড়িয়েছে ১ হাজার ১৩৭ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯২ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩৬ পয়েন্টে। অপর সূচক ‘ডিএসইএস’ ২২ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩৬ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৫০ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ১ হাজার ১৩৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ১ হাজার ৬৩ কোটি ৩৯ লাখ টাকা।

ডিএসইতে মোট ৩৯৮ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২১৮ টি, কমেছে ১২২, অপরিবর্তিত রয়েছে ৫৮ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৪:১৮ পিএম | রবিবার, ০৩ অগাস্ট ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com